শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৮ বোতল ফেয়ারডিলসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মো. মনির হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। র‌্যাবের দাবি, তিনি মোটরসাইকেলে করে মাদক পরিবহন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২ সদর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল সয়দাবাদ মোড়সংলগ্ন সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। সেখানে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন বগুড়া জেলার ধুনট থানার উত্তর শহরা গ্রামের বাসিন্দা এবং তিনি মো. আবু সাঈদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে ফেয়ারডিল সংগ্রহ করে মোটরসাইকেলে বহন করে সরবরাহ করে আসছিলেন বলে তারা ধারণা করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এএসপি মো. উসমান গণি।



লাইক করুন