বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

চুয়াডাঙ্গার জীবননগর ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাইদুর রহমান, জীবননগর উপজেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (৬ মার্চ) বিকেলে জীবননগর উপজেলার মিনাজপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জীবননগর থানার মিনাজপুর মাঠপাড়ার মৃত আনোয়ার মাস্টারের ছেলে মো. রাসেল আহম্মেদ (৩৮) এবং জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বসতিপাড়ার মৃত ফকির চাঁদ মন্ডলের ছেলে মো. মহিদুল ইসলাম (৬৫)।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিটে একযোগে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) জুম্মান খান ও এএসআই (নিঃ) মো. মোত্তালেব হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম আজ বিকেল ৩টা ৫০ মিনিটে জীবননগর থানাধীন মিনাজপুর মাঠপাড়া গ্রামের পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান চালায়। এ সময় রাসেল আহম্মেদের বাড়ির সামনে থেকে ওই দুজনকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।



লাইক করুন