শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্ষত স্মৃতি  আলমডাঙ্গায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এপিএল এর ট্রফি উন্মোচন মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের আবাসন খাত- ড. মো. সাদী-উজ-জামান সৃজনশীলতা ও মানসিক সুস্থতায় জেসিআই ঢাকা ইয়াং এর ব্যাতিক্রম আয়োজন  ইকো-ট্যুরিজম: বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত।  মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ‘সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের বেলকুচিতে ‘পার্টনার কংগ্রেস’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে কিশোর কিশোরীদের খেলাধুলায় ফুটবল বিতরণ কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ ও লবন বিতরণ অনুষ্ঠিত  বেলকুচিতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদক সিন্ডিকেটের অভিযোগ, স্লুইসগেট খুলে মাছের ঘের তলিয়ে ক্ষতি

আলমডাঙ্গায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এপিএল এর ট্রফি উন্মোচন

খন্দকার শাহ আলম মন্টুঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে চ্যানেল ডিও প্রেজেন্টস এপিএল সিজন-২ এর ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা পাইলট সরকারি হাইস্কুলের ফুটবল মাঠে জাঁকজমকপূর্ণ এ আয়োজন করা হয়। ট্রফি উন্মোচনকে ঘিরে খেলোয়াড়, টিম মালিক, দর্শক ও তরুণদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
এপিএল সিজন-২ কমিটির সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিন মালিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল চ্যানেল ডিও’র চেয়ারম্যান হাসিবুল হক লিপু। তিনি বক্তব্যে বলেন খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মাঝে সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিএল কমিটির উপদেষ্টা ও উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, আলমডাঙ্গা ব্যায়ামাগারের আহ্বায়ক ইকবাল হোসেন, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সিদ্দিকুর রহমান, ভাই ভাই মোবাইলের মালিক জুয়েল রানা, এপিএল কমিটির পরিচালক মামুনুর রশিদ মণ্ডল, সদস্য সচিব রুবেল, কুষ্টিয়া জেলার স্বনামধন্য রোজা রাইডার্স দলের মালিক রেজাউল হক, ফায়দা এগ্রো দলের মালিক খাইরুল ইসলাম, মমিন মালিতা লিজেন্ড দলের মালিক তন্ময় মাহমুদ ও পাঁচলিয়া কিংসের মালিক রাশেদুজ্জামান রাজিবসহ ১৬টি দলের টিম মালিকগণ উপস্থিত ছিলেন।
ট্রফি উন্মোচনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলমডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় দাঁড়িয়ে র‍্যালিকে স্বাগত জানান। খেলোয়াড় ও দর্শকদের অংশগ্রহণে পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
আয়োজকরা জানান, আজ শুক্রবার সকাল ৯টায় আলমডাঙ্গা বিটিম মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলাকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।
স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করছেন, আলমডাঙ্গায় এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং সামাজিক সম্প্রীতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।



লাইক করুন