শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্ষত স্মৃতি  আলমডাঙ্গায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এপিএল এর ট্রফি উন্মোচন মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের আবাসন খাত- ড. মো. সাদী-উজ-জামান সৃজনশীলতা ও মানসিক সুস্থতায় জেসিআই ঢাকা ইয়াং এর ব্যাতিক্রম আয়োজন  ইকো-ট্যুরিজম: বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত।  মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ‘সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের বেলকুচিতে ‘পার্টনার কংগ্রেস’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে কিশোর কিশোরীদের খেলাধুলায় ফুটবল বিতরণ কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ ও লবন বিতরণ অনুষ্ঠিত  বেলকুচিতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদক সিন্ডিকেটের অভিযোগ, স্লুইসগেট খুলে মাছের ঘের তলিয়ে ক্ষতি

মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ‘সংবাদ সম্মেলন

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ‘সংবাদ সম্মেলন’ করেছেন সলঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি আল আমিন মন্ডল ও সিরাজগঞ্জ রোড শাখা শিবিরের সভাপতি আসলামসহ গ্রামবাসী।

শুক্রবার (২২ মে) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের সি আর বিসি মামা ভাগ্নে হোটেল এ প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগীরা জানান,গত ২১ মে স্থানীয়একটি পত্রিকায় সলঙ্গায় সংবাদ প্রকাশ করছে যা মিথ্যা, বানোয়াট, অসত্য, ভিত্তিহীন, আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ গত (১২ মে) দুপুর থেকে সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামে স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে স্বামী মাজারুল ইসলাম রাকিবের বাড়িতে ময়না খাতুন নামে এক নারী অনশন কর্মসূচি শুরু করেন। দির্ঘ ৯ দিন পার হলেও কোন সমাধান না হওয়ায় ঐ গ্রামের প্রধানবর্গ ও রাজনৈতিক নেতারা সমাধানের চেষ্টা করলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ সোলাইমান হোসেন তার শালক রাকিব কে গোপন করে রেখে দেয়, সেই সাথে নিজের প্রভাব বিস্তার করে ভুক্তভোগী ময়না খাতুন কে অশালীন ভাষা ও প্রান নাশের হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন, জানাযায়, রাকিবের সাথে দির্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো, ময়নার অন্যত্র বিয়ে ঠিক হলে রাকিব তা ভেঙে দিয়ে তাঁর খালুকে সাথে নিয়ে কাজীর মাধ্যমে ময়নাকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন যোগাযোগ রাখলেও সম্প্রতি রাকিব সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয় নিরুপায় হয়ে ময়না খাতুন ওই বাড়িতে অনশন শুরু করলে রাকিব ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে চলেযায়। এবিষয়ে গ্রামের জনসাধারণ, প্রধানবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিয়ের নিকাহনামা সত্যতা যাচাই করে স্বামী রাকিবের বাড়িতে থাকতে বললে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তি স্বার্থে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ ও সংবাদ প্রচার করে। এই বিষয়ে সঠিক তদন্ত করে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও গ্রামবাসী।



লাইক করুন