শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্ষত স্মৃতি  আলমডাঙ্গায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এপিএল এর ট্রফি উন্মোচন মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের আবাসন খাত- ড. মো. সাদী-উজ-জামান সৃজনশীলতা ও মানসিক সুস্থতায় জেসিআই ঢাকা ইয়াং এর ব্যাতিক্রম আয়োজন  ইকো-ট্যুরিজম: বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত।  মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ‘সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের বেলকুচিতে ‘পার্টনার কংগ্রেস’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে কিশোর কিশোরীদের খেলাধুলায় ফুটবল বিতরণ কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ ও লবন বিতরণ অনুষ্ঠিত  বেলকুচিতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদক সিন্ডিকেটের অভিযোগ, স্লুইসগেট খুলে মাছের ঘের তলিয়ে ক্ষতি

সৃজনশীলতা ও মানসিক সুস্থতায় জেসিআই ঢাকা ইয়াং এর ব্যাতিক্রম আয়োজন 

সালাম মাহমুদ: সৃজনশীলতা, মানসিক সুস্থতা ও আন্তরিক বন্ধনের বার্তা নিয়ে ‘স্ন্যাকস অ্যান্ড পেইন্ট’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে জেসিআই ঢাকা ইয়াং এবং বিজয় কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এ অবস্থিত বিজয় কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস ইনস্টিটিউটের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ-তরুণীরা।

অনুষ্ঠানটি পরিচালিত হয় জেসিআই ঢাকা ইয়াং এর লোকাল প্রেসিডেন্ট নুসরাত রুবাইয়ার নেতৃত্বে। ব্যস্ত নগরজীবনের একঘেয়েমির মাঝে কিছুটা প্রশান্তি, আত্মপ্রকাশের সুযোগ এবং অর্থবহ সামাজিক সংযোগ তৈরির লক্ষ্যেই আয়োজনটি করা হয়।

আয়োজনে অংশগ্রহণকারীরা একসঙ্গে পেইন্টিং, প্রাণবন্ত আড্ডা এবং সুস্বাদু স্ন্যাক্স উপভোগের মাধ্যমে কাটান আনন্দঘন এক সন্ধ্যা। পুরো আয়োজনজুড়ে ছিল ইতিবাচকতা, পারস্পরিক সৌহার্দ্য এবং মানসিক প্রশান্তির আবহ।

আয়োজকরা জানান, এটি শুধু একটি আর্ট সেশন ছিল না; বরং মানসিক সুস্থতা, সৃজনশীলতা বিকাশ এবং কমিউনিটি কানেকশনকে আরও শক্তিশালী করার একটি সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

জেসিআই ঢাকা ইয়াং মনে করে, তরুণদের মানসিক স্বাস্থ্যের যত্ন, সৃজনশীল চিন্তার বিকাশ এবং সামাজিক বন্ধন দৃঢ় করার মাধ্যমেই গড়ে উঠতে পারে আরও মানবিক ও ইতিবাচক সমাজ।



লাইক করুন