রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

মিরসরাইয়ে বাস-লরি সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাস-লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এঘটনায় দীর্ঘক্ষণ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার

বড়তাকিয়া বাজার সংলগ্ন মিরসরাই ফিলিং স্টেশনের সামনে নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে একটি লরিকে ধাক্কা দিলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

গুরুত্বর আহত দুজন হলেন- আনোয়ার (২৬) ও মো. রানা মিয়া (২৩)। আনোয়ার খুলনার ফুলতলা থানার দামূদর গ্রামের সন্তান এবং রানা মিয়া লক্ষ্মীপুর জেলার হায়দারগঞ্জ থানার চর আবাবিল গ্রামে তার বাড়ি।

জানা গেছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী এবং হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন।

 

 



লাইক করুন