বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

বেলকুচিতে বাস-অটোরিকশা সংঘর্ষে দম্পতিসহ নিহত ৩, আহত এসএসসি পরীক্ষার্থী

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ঢাকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে বেলকুচি উপজেলার আজুগড়া-মেঘুল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জামাল উদ্দিন সরকার জানান, মুকুন্দগাতী যাওয়ার পথে একটি অটোরিকশাকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস বাস সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মোতালেব সরকার (৫৫), তার স্ত্রী ফজিলা খাতুন (৪৫) এবং অটোরিকশা চালক শরিফ নিহত হন।

এ সময় মোতালেব সরকারের মেয়ে তামান্না (১৫) গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। তামান্না চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

নিহত মোতালেব সরকার ও তার স্ত্রী বেলকুচি উপজেলার আজুগড়া পাকুরতলা গ্রামের বাসিন্দা। নিহত অটোরিকশা চালক শরিফের বাড়ি জামতৈল এলাকায়। পরিবারের সদস্যরা জানান, সকালে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



লাইক করুন