বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর তাড়াশে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব

এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎

মুক্তার হাসান, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
‎সিরাজগঞ্জের এনায়েতপুরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ, পুলিশ নারী সহায়তা ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করতে কমিউনিটি পর্যায়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ পুলিশ নারী ইন্টিগ্রিটি অ্যান্ড জেন্ডার ইকুইটি (PREVAIL) প্রকল্পের আওতায় এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেনের নেতৃত্বে এসআই সবুজের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী মন্টু সরকার,সাংগঠনিক সম্পাদক আঃখালেক সেখ,এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা সরকার,এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা,সহ-সভাপতি মুক্তার হাসান,এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা,এনায়েতপুর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন,সাংবাদিক বাবু মির্জা, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃরশিদ,স্হল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হাজী এমদাদুল হক,সিনিয়র যুগ্নআহ্বায়ক জাকির হোসেন,থানা যুবদলের যুগ্নআহ্বায়ক হাসিবুর রহমান ফরিদ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী প্রতিনিধি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
‎সভায় বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা, ইভটিজিং, মাদকসেবন, মাদক পাচার এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ দিন দিন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়; সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
‎বক্তারা আরও বলেন, মাদক একটি জাতির জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে, পারিবারিক বন্ধন দুর্বল হচ্ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তাই সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সন্দেহজনক কোনো মাদক কারবার বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে জানাতে উপস্থিত সকলের প্রতি অনুরোধ করা হয়।
‎সভায় নারী সহায়তা ডেস্কের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুরা থানার নারী সহায়তা ডেস্কে নিরাপদ পরিবেশে অভিযোগ জানাতে পারেন। সেখানে আইনগত পরামর্শ, প্রয়োজনীয় সহযোগিতা এবং সংশ্লিষ্ট সেবা প্রদান করা হয়। নির্যাতনের ঘটনা লুকিয়ে না রেখে দ্রুত আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
‎এ সময় জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন কারণ, এর সামাজিক প্রভাব এবং প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পরিবার থেকেই শিশুদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে, গ্রামীণ পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক সভা নিয়মিত আয়োজন করলে সাধারণ মানুষ আইন সম্পর্কে আরও সচেতন হবে এবং সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের অংশগ্রহণ বাড়বে। বিশেষ করে মাদক, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
‎সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, সহিংসতামুক্ত ও নিরাপদ সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন, মাদক, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।



লাইক করুন