বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর তাড়াশে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব

এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মুক্তার হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
‎সিরাজগঞ্জের এনায়েতপুরে মোঃ হাসমতুল্লাহ কর্তৃক গণমাধ্যমে দেওয়া অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বেলকুচি উপজেলার আজুগড়া জামতৈল গ্রামের ভুক্তভোগী মোঃ কোরবান আলী (৫৫)।
‎সোমবার (২৭ জুলাই) নিজ বাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
‎লিখিত বক্তব্যে মোঃ কোরবান আলী বলেন, গত ২৫ জুলাই নিষিদ্ধ ঘোষিত দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাসমত উল্লাহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, ওই অভিযোগের কারণে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন।
‎। এছাড়া তিনি দাবি করেন, হাসমতুল্লাহ মাদকসেবনের সঙ্গে জড়িত এবং নিজের অপকর্ম আড়াল করতে বিভিন্ন সময় মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
‎তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত ঘটনা তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।”
‎কোরবান আলী সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।



লাইক করুন