রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

বোধোদয় অকাল বোধন

বোধোদয় অকাল বোধনঃ-ইয়াসির আরাফাত মিলন

কে তুমি চুপি চুপি তন্দ্রাহরণী
চাঁদের বুকে আবছায়া কলঙ্কিনী!
চোখের মায়ায় কাজলের কালো
কপালের নীল টিপ ভূবন আলো ।

রাতের আঁধারে সবই অন্ধকার
হৃদয় খুঁজে ফেরে সেখানেই ঘর,
মনের গভীরে বসত নিশ্চুপ মন
তুমি কি খুঁজে ফেরো তাকে অনুক্ষণ !

পশ্চিম আকাশে জ্বলে যে সন্ধ্যাতারা
পূব আকাশে সেই ভোরে শুকতারা,
রাতের আঁধারে যে ঘর বাঁধে মন
সেখানেই বোধোদয় অকাল বোধন।

রাতের বুকে একাকী চাঁদের প্রহর
সময় বয়ে চলে জাগে নিস্তব্ধ শহর।

লেখকঃ
ইয়াসির আরাফাত মিলন
সম্পাদক/প্রকাশক
প্রতিদিনের
আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫



লাইক করুন