আমি বরাবরই মানুষকে বিশ্বাস করি, সহজেই মানুষকে বিশ্বাস করে ভালোবাসি ।
একটা বিড়ালকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ভালোবেসেছিলাম। আমার সন্তানরা একসময় আবিষ্কার করল, বিড়ালও তাদের ভালোবাসে!
আমাকে ডেকে নিয়ে বলল, আব্বু বিড়ালের গায়ে হাত বুলাও। তারপর দেখো ও কী করে ? ”
আমি বিড়ালের গায়ে আলতো করে হাত বুলাতেই,বিড়াল তার লেজ উল্টে আমার হাতের উপর আলতো ছোঁয়া দিয়ে যায় !!!!
আমার বাচ্চারা বলে , ” আব্বু বিড়াল আমাদের ভালোবাসা রিটার্ন দেয় !!!”
একটা পশুও ভালোবাসা বোঝে , কৃতজ্ঞতায় নত হয় !
মানুষ শুধু ভালোবাসা চুরি করে পালিয়ে যায় !
নিজের স্বার্থে ভালোবাসার অভিনয় করে !
এরা জানে না ভালোবাসা কারে কয় ?
বিঃদ্রঃ আমার জীবনে দেখা বিড়ালের থেকে কুকুর আরো বেশি বিশ্বস্ত।আমার ছোট মেয়ে উম্মে আনিশা আরাফাত বিড়াল বাড়িতে রাখবে বলে জেদ করে কিন্তু আমি বিড়াল বাড়িতে রাখা পছন্দ করি না।কুকুর আপনি বাড়িতে রাখলে ১০০% গেরান্টি আপনাকে নিরাপত্তা দিবে কিন্তু বিড়াল আপনার খাবারে মুখ দিতে পারে তাই আমি মেয়ে,র আব্দার মেয়ে নেই নি।

কলমেঃ
ইয়াসির আরাফাত মিলন
সম্পাদক ও প্রকাশক
প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫
২৯ সেপ্টেম্বর ২০২৪