ইয়াসির আরাফাত মিলন
ভেবেছি চিঠি লিখবো
তোমাকে
নামহীন , ঠিকানাবিহীন
এক বাক্স বন্দী অনেক দিনের
না বলা
অভিযোগ
নামহীন কেন ?
যদি সত্য ভালোবাসা অনুভবে রয়
এ কথাগুলো কে বলবে
সেও অবগত নিশ্চয়ই
নামহীন কেন ?
যদি অন্য কারো গোচর হয়
কেউ জানবে না।
কে কাকে বলছে
নামহীন কেন ?
আমি কিংবা তুমি
কেউ যে জানবো না
এই অভিযোগ আসলেই
আমাদের দুজনের !
ঠিকানাহীন কেন ?
আসলে আমি তো চাই-ই না
তুমি জেনে যাও সব অভিযোগ
না পৌঁছবে চিঠি না থাকুক অপেক্ষা
ঠিকানাহীন নামহীন সম্পর্ক
থাকুক তবে অভিযোগে একই
থাকুক এ অভিমান অনন্তকাল
থাকুক চির অচেনায় সকল
মূহুর্ত !
শুনেছি নারীর চোখে জল হয়
মুক্তদানা
শুনেছি নারীকে দুঃখী মুখাবয়বেও
অবতার স্বরুপ লাগে
শুনেছি নারীর মমতায় সকল দুঃখ
ম্লান হয়ে যায়
শুনেছি নারীর শব্দ
প্রতিশ্রুতিতে খেলা করে
আশীর্বাদ বা অভিশাপের
রুপরেখা।
শুনেছি নারীর প্রার্থনায়
বিশ্ব জগৎ পরিপূর্ণ
আমি পুরুষ হলেও
তোমার জন্যে
চোখের জল , দুঃখ ,মমতা , প্রতিশ্রুতি , প্রার্থনা
কোন কিছুই নেই।
আমাদের নামহীন ঠিকানাহীণ মূহুর্ত
উদ্ভ্রান্ত না হবার প্রহরায় লিপ্ত জীবনের বাকী
মূহুর্তগুলো

কলমেঃ
ইয়াসির আরাফাত মিলন
সম্পাদক ও প্রকাশক
প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা-১২০৫