রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

ভালোবাসার গভীরতা

মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন তার সমস্ত হৃদয় জুড়ে থাকে সেই ব্যক্তির ছায়া। দিনের আলো, রাতের আঁধার, সবকিছুতেই যেন তার অস্তিত্ব মিশে থাকে। জীবনের প্রতিটি ছোটখাটো আনন্দ, দুঃখ, কষ্ট—সবকিছুই ভাগাভাগি করতে ইচ্ছে করে সেই প্রিয়জনের সাথে।

ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে, তখন যেন সমস্ত পৃথিবীটাই রঙিন হয়ে ওঠে। তার হাসিতে, তার কথায়, এমনকি তার উপস্থিতিতেই যেন জীবনের সমস্ত কষ্ট গলে যায়। সে যখন পাশে থাকে, তখন মনে হয় সমস্ত দুঃখ-কষ্টের ওপর একটা শান্তির ছোঁয়া লেগে যায়।

তবে অনেক সময় এমন হয় যে, সেই প্রিয় মানুষটা দূরে সরে যায়। হাজার ব্যস্ততা, অজুহাত কিংবা অন্য কোনো কারণে, তার সাথে যোগাযোগ কমে আসে। আর আমরা বোকা হয়ে বসে থাকি, আশায় বুক বাঁধি যে, একদিন না একদিন সে ঠিক ফিরে আসবে, আবার তার হাসি-কথায় ভরে উঠবে আমাদের জীবন।

তবুও, হৃদয়ের এক কোণায় সবসময় একটা বিশ্বাস থাকে—যে মানুষটা সত্যিই ভালোবাসে, সে একদিন ফিরে আসবেই, আবার সবকিছু আগের মতো সুন্দর হবে। আর সেই অপেক্ষার মাঝেই হয়তো খুঁজে পাই ভালোবাসার প্রকৃত মানে, বুঝতে পারি সত্যিকারের ভালোবাসা কখনোই হারিয়ে যায় না, শুধু সময়ের প্রয়োজনে তা সাময়িকভাবে আড়ালে চলে যায়।
কলমেঃইয়াসির আরাফাত মিলন
প্রকাশক/সম্পাদক
প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫



লাইক করুন