জ্বালানী তেল ও ভোজ্য তেলের দাম বাড়ানোতে সর্বস্তরের মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে। পরিবহন ভাড়াসহ পণ্যমূল্য বেড়েছিল আগেই। এমনিতেই করোনা মহামারী মানুষের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দিয়ে গেছে; মানুষ অতিকষ্টে দিনাতিপাত করছে। এমন দূরাবস্থার মাঝে সর্বকালের রেকর্ড গড়ে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে সর্বত্রই চলছে ব্যাপক সমালোচনা। জনবান্ধব এ সরকারের কাছে মানুষ এমনটি আশা করে না। দেশের ১% মানুষও বিষয়টিকে সহজভাবে নিতে পারছে না। রাস্তাঘাট, হাটবাজার এবং অফিস আদালতসহ সর্বত্রই চলছে কঠোর সমালোচনা।
ভালোবাসি দেশের জনগণকে; ভালোবাসি গণমানুষের নির্ভরতার অন্তবর্তিন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড,মোহাম্মদ ইউনুস স্যার কে । অথচ, কিছু অসৎ ব্যবসায়ী ও তাদের সিন্ডেকেটের কারণে সাধারণ জনগনের পাশাপাশি কোটি কোটি নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক জনতা আজ হতাশ, ক্ষুব্ধ এবং ব্যথিত। কাউকে বুঝানো যাচ্ছে না।
শত বাঁধা বিপত্তি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকারকে জনগনের প্রতিপক্ষ বানাতে এমন গণবিরোধী সিদ্ধান্ত কারা চাপিয়ে দিচ্ছে ? তারা কি সরকারের ভালো চায়? বিষয়টি ভেবে দেখা দরকার।
তেলের দাম সহনীয় পর্যায়ে পূন:নির্ধারণ এবং নিত্য প্রয়োজনিও পণ্যের মূল্য কমাতে মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগন সহ সরকারের শীর্ষ নীতিনির্ধারকগণের হস্তক্ষেপ কামনা করছি।
জনস্বার্থে-
ইয়াসির আরাফাত মিলন
সম্পাদক/প্রকাশক
জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫