বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

পাকিস্তানে ২.২ বিলিয়ন বিনিয়োগ করলো সৌদি

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরব ও পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) ২.২ বিলিয়নের বিনিয়োগটির প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পাকিস্তানের উন্নয়নে বিশেষ আগ্রহ রয়েছে।

 

তিনি আরো বলেন, সময়ের সাথে সাথে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী হবে। এ সময় চুক্তি বাস্তবায়নে সরকার সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরো বাড়বে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কয়েক দশকের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

 

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, সৌদি আরব সব সময় দুর্যোগকালে পাকিস্তানের সাথে থেকেছে। তাদের এই বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।



লাইক করুন