মোঃ লাবলু হোসেন
কোথায় গেলি ও রাঙ্গা বউ
আর একপিচ দে মাছ,
খেয়ে আমি যাবো মাঠে
তুলবো খেজুর গাছ।।
এবার অভাব থাকবে না-রে
মোদের বারোমাস #
ঠুংঙ্গা দড়ি বালধারাটা
হেসো দিবি সাথে,
ভাঁড় পুড়াবো ম্যাচ লাইট
দিসরে বউ তাতে।।
গুড় বেঁচে-রে হবে টাকা-হো-হো
গুড় বেঁচে-রে হবে টাকা
তুই কি রে বউ চাস ।
এবার অভাব থাকবে না-রে
মোদের বারমাস #
ভোর বেলাতে দিসরে ডেকে
রস ঝাড়িতে যাবো,
সেই রসেতে পিঠাপুলি
মাজা করে খাবো।।
শীতের দিনে বাপের বাড়ি-হো-হো
শীতের দিনে বাপের বাড়ি
তুই না যেনো যাস।
এবার অভাব থাকবে না-রে
মোদের বারমাস #
চুয়াডাঙ্গার খেজুরগুড়ের
সুস্বাদে ঘ্রাণ যশ,
সবার নিমনন্ত্রণ রইলো
গুড় পাটালী রস।।
সন্ধ্যগারের রস দেবো ভাই,-হো -হো
সন্ধ্যগারের রস দেবো ভাই
প্রাণ ভরে সব খাস।
এবার অভাব থাকবে না-রে
মোদের বারমাস #

মোঃ লাবলু হোসেন
লোকনাথপুর
দর্শনা চুয়াডাঙ্গা।