রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

সময়ের বালুচরে সময়

শাহনাজ পারভীন মিতা

সময়ের বালুচরে মৃদুমন্দ বাতাস বয়
ঝড়ের তান্ডবে কখনও সময় হারায়,
সময়ের অতলে কে তুমি চুপি চুপি
জীবনকে হাসাও কাঁদাও অভিশপ্ত কেতকী ।

 

সময় প্রহরে সমুদ্রজলে জোয়ার ভাটা
দিন রাত্রির খেলা পৃথিবীর পথ হাঁটা,
সূর্যের বুকে শিশিরে ভোরের স্বপ্ন আশা
চাঁদের আলো প্রেম নদীজলে পদ্ম ভাসা ।

 

সময়ের নদীজলে কত স্বপ্ন রঙ মিশে যায়
জীবনের জলছবি কখনও অতলে হারায়,
একাকী চাঁদ, নির্ঘুম তুমি জাগো চুপি চুপি
সমুদ্রে গাঙচিল লেখে অবিরাম দিনলিপি।

 

সময় হারায় না কখনও সময়ের স্রোতে
আশার সমুদ্র দুলে যায় কালের সত্যব্রতে ।

 



লাইক করুন