রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

ভাবনার রথ

ফিরোজা বিউটি

নানান রঙের স্বপ্ন ছিলো মনে,
আজ তা হয়ে গেছে এলোমেলো।
ভেবেছিলাম অনেক কিছুই,
আজ তা সবই মিথ্যে হয়ে গেল।

 

ভাবনার রথ আজ লাগামহীন,
কোথায় থামবো কে জানে।
কাকে নিয়ে আর ভাববো বলো,
অনেক কষ্টের ক্লিষ্টতা এই মনে।

 

কাঁঠালি চাপার গন্ধ নিয়ে,
চলবো দুজন জ্যোস্না ভরা রাতে।
সব কিছুতেই মুগ্ধ সার্থকতা,
ফুলের গন্ধে আর পূর্ণিমাতে।

 

অনেকটা পথ পার করেছি,
কষ্ট গুলো বুকে ভালো মন্দে।
আশায় ছিলাম বাকী জীবন,
কাটাবতো হৃদয় ভরা আনন্দে।

 

চলে গেছো তুমি অনেক দুরে,
হতাশার ঘর বাঁধলো যে মনে।
ভালোবেসে গড়বো যে ঘর,
করবো যে বাস নিভৃত নির্জনে।

 

স্বপ্ন ছিলো অনেক খানি মনে,
ব্যর্থ হয়ে যায় বুঝি সব আজ।
বুঝ মানেনা এই এতো দিন পরে,
ক্লান্ত মনে নষ্ট সকল কারুকাজ।

রিক্ত নিঃস্ব এই জীবনে একা,
মনটা বড়ই উদাসীন আজ যে।
প্রতিক্ষার ক্ষণটা যে ধীরলয়ে,
আমার বসত এখন ফাঁকা রাজ্যে।



লাইক করুন