রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

জলরঙে আঁকা

শাহনাজ পারভীন মিতা

তোমার শহরে এখন তুমুল বৃষ্টি
আঁধারের বুক জুড়ে কত অনাসৃষ্টি,
সেখানে ভীড় করে কত রঙিনী মন
বৃষ্টির জল ছুঁয়ে কে রয় আপনার আপন ।

 

কে নেচে যায় রুমঝুম নুপূরে বৃষ্টির সুরে
মনের গহনে কে ডেকে যায় দূর থেকে দূরে,
সেখানে ভেসে আসে মেঘবরণ কেশ
কল্পনা ভাষায় রুপ পায় ,কবিতায় শেষ ।

 

চুপকথা ব্যাথা হয় অবিরাম বর্ষা বাদলে
কে তুমি চুপিসারে গান কর হৃদয় মাদলে ,
দুঃখ কষ্টে ভিজে মন নিশ্চুপ চোখের জলে
প্রেম হাত বাড়ায় দ্বিধাভরে কত কথার ছলে।

 

শহর ভিজে যায় ভিজে যায় মন জানালা
বৃষ্টির ধারাপাত খুঁজে ফেরে প্রেমের আল্পনা।



লাইক করুন