রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

বাঁধনহারা স্রোত

বাঁধনহারা স্রোত

– রূপা বাড়ৈ

তুমি নীরব হলে নিস্তব্ধ হয় প্রেমিক মন
প্রেমের সাগর শুকিয়ে প্রাণ মরে যায়,
তুমি সরব হলে পরাস্ত প্রকৃতি স্বাধীন হয়
থরে থরে ফুল ফুটে মধুর সুঘ্রাণ ছড়ায়।

দু’টি মন ভেসে যখন মেশে এক মোহনায়
প্রশান্তির প্রশ্বাস বহে তখন সুপ্ত চেতনায়,
অপেক্ষা ভেঙে বসা হয় অনুভূতির খেয়ায়
ঘুমন্ত চোখ খুলে যেতে হয় স্বপ্ন ঠিকানায়।

প্রেমের নামে সুখ ছড়িয়ে কখনো কাঁদাও
প্রকৃতির মতো ক্ষণে ক্ষণে রঙ বদলাও,
হৃদয় মাঝে স্বপ্ন পুষে গড়ো অপূর্ণ জীবন
প্রেম স্পর্শে তোলো হাসি-কান্নার তুফান।

কখনো মনের উল্লাসে করো আস্ফালন
অবহেলা ছুঁড়ে আবার ধ্বংস করো জীবন,
কখনো কান্না ঝরায়ে হও পাষাণ প্রেমিক
সুখ অনুভব অগ্নি নিভিয়ে হও সুখনির্বাপক।

প্রেম নদীর কুল ভেঙে আবার কুল জাগাও
ভেঙে আবার কেনো গড়ো আপন নক্সায়,
সুখ আঁচল পুড়িয়ে দ্রোহের অগ্নি জ্বালাও,
যাতনাময় ভালোবাসা কেনো যত্ন করে দেও



লাইক করুন