মোঃ লাবলু হোসেন
হেমন্তকাল জানান দিলো
হলুদ গাঁদাফুলে,
শিশির ফোঁটা চাদর মেলে
ঐ-না নদীর কূলে।।
সকাল বেলা শিশির ভেজা
দুবলা ঘাসের ডগাই,
হাল্কা মধুর শীতের ছোঁয়ায়
চুপটি করে বগাই।।
ধরছে পুঁটি খাচ্ছে গিলে
ঠোঁটের আগাই তুলে #
সাতসকালে খেজুর গাছে
ভাঁড় ভরেছে রসে,
খাইতে মজা হিম শীতে ঐ
মিষ্টি রোদে বসে।।
এমন মজার হেমন্তকাল
কেমনে যাবো ভুলে #
মাঠে মাঠে সবজি ক্ষেতে
দুলছে সবুজ পাতায়,
সরিষা ফুল রঙে রঙে
হলুদ করে মাথায় ।।
মৌমাছিরা গান ধরেছে
হেলে আরো দুলে #
মোঃ লাবলু হোসেন
লোকনাথপুর
দর্শনা, চুয়াডাঙ্গা।