রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

ফোক গীতিকাব্য ” প্রেম পিরিতির এতো জ্বালা”

মোঃ লাবলু হোসেন

প্রেম পিরিতির এতো জ্বালা
জানতাম না-রে জানতাম না,
জানলে পারে পিরিত রসে
মন মজাইতাম না-রে বন্ধু
মন মজাইতাম না #

 

মিঠা মিঠা কথা কইয়া
দেহ মনটা গেলো লইয়া।।
উদাসিনী বানাই আমার
বন্ধু খবর লইলা না।

জানলে পারে পিরিত রসে
মন মজাইতাম না-রে বন্ধু
মন মজাইতাম না #

 

আশা ছিলো ঘর বাঁধিবো
দুটি মনে মন বাঁধিবো ।।
সারাজীবন থাকবো সুখে
বন্ধু পাশে রইলো না।

জানলে পারে পিরিত রসে
মন মজাইতাম না-রে বন্ধু
মন মজাইতাম না #

 

পাখি যেমন বাঁধে বাসা
বুকে নিয়ে কতো আশা।।
তেমন আশা ছিলো মনে
বন্ধু ফিরে চাইলো না।

জানলে পারে পিরিত রসে
মন মজাইতাম না-রে বন্ধু
মন মজাইতাম না #

 

 

মোঃ লাবলু হোসেন

লোকনাথপুর

দর্শনা চুয়াডাঙ্গা।



লাইক করুন