রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

প্রেম’ই জীবন

রূপা বাড়ৈ

প্রেমের সৃষ্টি —
প্রথম দর্শনে শুধু ভালো-লাগা থেকে হয় না
তপ্ত খরায় ছুটে আসা রাগ থেকেও হতে পারে,
শিশিরে ভেজা নীরব অভিমান থেকেও হতে পারে
ঘৃণায় পূর্ণ কষ্ট বেদনা থেকেও হতে পারে।

 

অপমান জনিত লাঞ্ছনা থেকেও প্রেম হতে পারে
লজ্জা জড়ানো ঘুমন্ত দৃষ্টি থেকেও হতে পারে,
শ্রুতিমধুর কণ্ঠস্বর শুনেও প্রেম হতে পারে
দরাজ কণ্ঠের প্রতিবাদী শব্দ শুনেও হতে পারে।

প্রেম থেকে সৃষ্টি হয় একটি আত্মার সম্পর্ক
প্রেম সম্পর্ক সৃষ্টির সেরা, বিশ্বাসযোগ্য সম্পর্ক,
যে সম্পর্ক জুড়ে পূর্ণ থাকে আস্থা, ভরসা, কামনা
প্রেম সম্পর্কে সৃষ্টি হয়, দায়িত্ব পালন চেতনা।



লাইক করুন