– শাহনাজ পারভীন মিতা
কোলাহলের শহরে ধূসর নিস্তব্ধতা
কেউ খুঁজে ফেরে প্রেম কেউ বা হারায় তা,
হেমন্তের শেষ বিকেল পাতা ঝরার কান্না
নিশ্চুপ টুপটাপ বৃষ্টি ,দৃষ্টির অবোধ ভাবনা।
কাকের দল উড়ে চলে সন্ধ্যা ঘনায় নীড়ে
তুমি একা বসে থাকো সেই নিকষ আঁধারে,
কেউ নেই কোথাও কেউ নেই ,নিস্তব্ধ নদীতীর
নদীজল ঢেউ হয়ে আসে মন যেনো বধির ।
সেই আঁধারে কত প্রেম ডুবে মরে
কত মন হারায় পায় না আপন ঠিকানা ,
কাকের দল শহরে ঠিকানাবিহীন বৃক্ষের ডালে
তুমি কি খুঁজে ফেরো গহীন বৃক্ষ সারী মানুষেরই অন্তরে!
যেখানে বেঁচে থাকে কেবলই ভালোবাসা
শহরের বুক জুঁড়ে যখন প্রেমহীন প্রত্যাশা ।
একাকী নদীতীর কাকের দল ও নিসসঙ্গ তুমি
নিস্তব্ধ শহর কোথাও কেউ নেই প্রেমহীন আমি।