শব্দ, সে বড় বিষ্ময়,
শব্দের জোরে দু দেহে গভীর বন্ধন হয়,
আমি শব্দ কলা নই,
শব্দের সাথে তেমন সুসম্পর্ক নেই,
রক্তের সম্পর্কও নেই,
তাহলে কি আমি ভালোবাসি না তোমাকে?
তাহলে কি তোমাকে ভালোবাসার অধিকার আমার থাকতে নেই?
শব্দের মায়াবী টানে ঘুমন্ত শিশুটিও
ফ্যাল ফ্যাল চোখ মেলে, দু চোখের পাতা টেনে,
মায়ের শব্দের কলা, জাগিয়ে দেয় শিশুকে,
আমার বোবা মুখে শব্দের ছলা-কলা নেই,
আমি কি তবে মা নই?
শব্দের কাব্যে কবিতা লিখেন কত কাব্যিক,
কত উপামায়, কবি, অলংকৃত করেন কবিতার সারা দেহ,
আমার তো শব্দের গভীরতম বোধ নেই,
তবে কি আমি, কবির কাব্যের পাঠক নই?
আহা শব্দ, আহা মন্ত্র, কি যে মায়া, কি যে যাদু!
শব্দ চাই, আহা শব্দ..
যে শব্দ ভাঙাকে জুড়ে, যন্ত্রণা দু হস্তে মোছে,
বুকের পাঁজরে টেনে নেয় বড্ড জোরে ঝেকে,
হাড় – ঘোর ভেঙে এক করে দেয় বুকে নিয়ে,
আহা শব্দ, শব্দ চাই…
কান্নার শব্দ, হাসির সুমিষ্ট শব্দরা থেকে থেকে ভেসে আসে
বাতাসের গায়ে হানে হঠাৎ তীব্র আঘাত,
বেজে উঠলে শব্দেরা, নৃত্য খেলা করে বুকে,
বুক থেকে কন্ঠে উঠে, কন্ঠ থেকে বের হয়ে বাতাসে আঘাত হানে,
শ্রবন শুনতে পায়, শ্বাসও শুনতে পায়,
আমি শুধু চেয়ে থাকি, বোবা আমি, চেয়ে থাকি,
শব্দ চাই, শুধু শব্দ!
বন্ধু করে, সঙ্গী করে, ভালোবেসে শব্দ চাই,
অগাধ ভালোবাসার, পথ চলা শব্দ চাই,
পায়ের চিহ্নের অন্তহীন শব্দ চাই, শব্দ ,
অনবদ্য শব্দকে চাই নির্বোধ আমির ,
গতিশীল শব্দ চাই,