স্রোতের চাকা
_ফিরোজা_বিউটি
দেখতে দেখতে পেরিয়ে গেছে অনেকগুলো বছর।
ছোট্ট বেলার কথাগুলো মনের মনিকোঠায়
এঁকে চলে বারংবার আজো।
পুতুল খেলা, রান্না বাটি, সাঁতার কেটে
পুকুরের এপার থেকে ওপারে যাওয়া।
বাঁশ বাগানে পাখির বাসা খুঁজে বেড়ানো।
আরো কতো রকমের খেলা
ডাংগুলি, কানামাছি, হাডুডু….জোস্ না রাতে মাদুর পেতে উঠোন জুড়ে
দাদুর কাছে গল্প শোনা।
রুপ কাহিনীর দৈত্যদানব, রাজ কুমারীর কতোনা
কথা শুনতে গিয়েও শেষ হয়না।
মনে পড়ে সেই খেলার সাথীদের
দুষ্টমিতে ভরতো যে মন।
আর আসবে না আবার ফিরে
সেই সব দিনও ক্ষণ।হারিয়ে গেছে দিনগুলো সব স্রোতের চাকায়,
তবুও সবই আঁকড়ে আছে স্মৃতির পাতায়।
ভাবতে গেলে দুচোখ বেয়ে অস্রু ঝরে,
ভেঙে গেছে স্বপ্নগুলো অচেনা ঝড়ে।