রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

মনুষ্যত্ব নাই

মনুষ্যত্ব নাই

– মোঃ লাবলু হোসেন

এই দুনিয়ায় মানুষ আছে
মনুষ্যত্ব নাই,
কোনটা আসল কোনটা নকল
বোঝা বড় দায়।।
হাজার লোকের ভীড়ে কেমনে
আসল মানুষ পাই।।

মরলে মানুষ মাটি হবে
কিসের করো বড়াই,
সাদা কাফন দিবে দাফন
খাটিয়াতে চড়াই।
দুঃখ আমার সারা গায়ে
ছেঁকলাম পানি ভাঙ্গা নায়ে
কারে যে জানাই #

যারে আমি ভাবলাম আপন
দুঃখ দিলো সেই,
ভালোবাসার মানুষ গুলি
কেউতো পাশে নেই।।
থাকলে মধু ভূমড়া বসে
নিজের সার্থে অংক কষে
কেউতো কারো নাই #

এই দুনিয়ায় মানুষ আছে
মনুষ্যত্ব নাই,
কোনটা আসল কোনটা নকল
বোঝা বড় দায়।।
হাজার লোকের ভীড়ে কেমনে
আসল মানুষ পাই।।

মোঃ লাবলু হোসেন লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা



লাইক করুন