রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

শব্দ ছন্দের কাব্য

শব্দ ছন্দের কাব্য

শাহনাজ পারভীন মিতা

কবিতা তুমি কি লিখনির রীতি
কেবলই শব্দ ছন্দের গীতি!
বর্ণে দ্বন্ধে মনের তেপান্তরে
কাব্যের ঢেউ হৃদয় বীণার ঝংকারে।

কবিতা তুমি মনের গভীর অনুভূতি
পাখির গানে সুরে বর্ণীল প্রজাপতি,
কখনও উত্তাল ঢেউ গভীর সমুদ্রজল
মনের মাঝে খুঁজে ফেরা নিস্তব্ধ অতল।

কখনও পায়ে চলা পথ গহন অরণ্য
মুগ্ধ দৃষ্টি প্রকৃতির অবারিত জনারণ্য,
কখনও একাকী সময় নীরব নিভৃতে
সুখ অসুখ খুঁজে ফেরা মনের বীথিতে!

তুমি শুধুই তুমি , পাহাড়ের বুকে
ঝিকিমিকি মাউন্ট হুড অবারিত সুখে!
গভীর সমুদ্রে উড়ন্ত গাঙচিলের ডানায়
ডোবা আর ভেসে চলা জীবনবেলায়।
প্রাপ্তি অপ্রাপ্তির ওই দূর দিগন্তরেখায়
অনুভব বিস্মিয়ে নিবিড় আকাংখায়।

কখনও প্রশান্তের দূর লাইট হাউজ
জীবনপ্রহরে খুঁজে চলা দৃষ্টি অবুঝ,
পথহারা নাবিকের প্রাপ্তির দিশা
কখনও মরুর বুকে শুধুই ধোয়াশা,
আঁধার রাত আকাশে তারার ফুল
জীবন প্রহরে ব্যাকুল রুমঝুম নুপূর ।

সবই সত্য নয় কিছু বাস্তব কিছু কল্পনা
তবুও জীবনে তুমিই আশা তুমিই অন্যন্যা।



লাইক করুন