রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

ক্ষেতের আল বেয়ে পদচিহ্নে

ক্ষেতের আল বেয়ে পদচিহ্নে

শাহনাজ পারভীন মিতা

শেষ বিকেলের কনে দেখা আলোয়
ধান ক্ষেতের আল বেয়ে,
যখন দাঁড়ালাম দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে
দুচোখ বুজলাম গভীর অনুভবে।

যেই পথ ধরে হেটে গেছেন পিতা পিতামহ
সেই পদচিহ্ন ক্ষেতের আল বেয়ে,
আমিও পায়ে পায়ে সেই পথে
ধীরে খুব ধীরে এক পা দু,পায়ে ।

কুয়াশায় ঢাকা মেঠো পথ ,গোধূলি বিকেল
দূরে রসুনের ক্ষেত, হলুদ সরিষা ,
মুগ্ধ দৃষ্টি অপার অনুভূতি মনের আয়নায়
যেখানে পূর্বপুরুষের পদচিহ্ন দেখা যায় ।

নতুন ধানের মৌ মৌ গন্ধ মাঠ জুড়ে
তারই মাঝে নিস্তব্ধ দূর নিশ্বাস,
হু হু লিলুয়া বাতাস বয়ে যায়
কে যায় কে যায়! গোধূলি আলোয়।

সুদূর অতীত থেকে বর্তমান
সময় চলে চলে,মানুষ আসে মানুষ যায়,
প্রিয়জন মিশে রয় এই মাটির বুকে
প্রজন্মের মাঝে বেঁচে থাকে জীবন আশ্বাস।

তাই বাড়াই হাত ভবিষ্যতের নীড়ে
যেখানে বেঁচে থাকবো এই আমি,
রঙ বেরঙের স্বপ্ন ঘুড়ির সূতার বাঁধনে
মানুষ বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে।



লাইক করুন