রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

ভাঙনের শব্দ

ভাঙনের শব্দ

 রূপা বাড়ৈ

স্বপ্ন থেকে বেরিয়ে এলে কষ্ট পাবো
নিশ্চিহ্ন হবে সকল সুখ, উদাসী হবো
পাখি আর গাইবে না গান ঘুমিয়ে যাবে
ঝর্ণা’র জল শুঁকিয়ে পাহাড় শীতল হবে
সকল চোখর ঘুমের রেশ পালিয়ে যাবে।

স্বপ্ন থেকে বেরিয়ে এলে, কাব্য মুছে যাবে
মায়াবী স্মৃতির পাতা গুলো উড়ে যাবে,
বাস্তব ঘরে অশনি সংকেত হানা দেবে
জীবন নামের ফুলদানিটা ভেঙে যাবে
পোড়া মনে আরো দ্বিগুণ আগুন জ্বলবে।

স্বপ্ন থেকে বেরিয়ে এলে ঘৃণার জন্ম হবে
আঘাতে আঘাতে মনের গভীরে ক্ষত হবে,
প্রথম দেখার স্মৃতি সকল ম্লান হবে
পৃথিবীর বুকে অসুস্থতার গ্লাণি আঁকা হবে,
একাকী সময়ের তারারা সব নিভে যাবে।

স্বপ্ন থেকে বেরিয়ে এলে হবো বাকরুদ্ধ
প্রেমহীন সকল রক্তকরবী হবে মুষ্টিবদ্ধ,
নীলকথার নীল মেঘ ঝরে পড়বে বৃষ্টি হয়ে
তীব্র বাসনার কান্নার শব্দ মিলিয়ে যাবে



লাইক করুন