রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

শীতের ঝর্ণা

শীতের ঝর্ণা

সালমা আক্তার মুন

সবুজে শীতের ঝর্ণা, গড়িয়ে গড়িয়ে নামে,
মিতালীর খেলা খেলে,

গরম জলের ধোঁয়া, স্বচ্ছ কুয়াশার প্রেম,
আপন মনে সোনালি প্রভাতে সাঁতার কাটে,

সন্মূখে রাস্তার পাশে অর্ধ নগ্ন দেহগুলো,
তুলে নেয়, মিষ্টি রোদ, সম্ভাবনার আঁচল,

কালের সন্তান শীত,
প্রতি বছর বেড়াতে আসে ওদের বাড়িতে,

ওরা ছেড়া কাপড়েই, স্বাগত জানায় হেসে,
কষ্ট চেপে বসতে দেয়,
ওরা জানে, শেষ যাত্রা, বস্ত্রহীন শূন্যতায় !



লাইক করুন