সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

রবীন্দ্রনাথ ও আপন অনুভব -শাহনাজ পারভীন মিতা

রবীন্দ্রনাথ ও আপন অনুভব

শাহনাজ পারভীন মিতা

রবীন্দ্রনাথ চিনতে শেখায় আপনারে
রূপনারানের কূলে সদাই ভাবনারে,
সেখানে হাসি কান্না মেশে অজানায়
নিজেকেই ফিরে পাওয়া আপন সাধনায় ।

সেই সাধনায় মন সীমার মাঝে অসীমে
উড়ে যায় পাখি ,সন্ধ্যা ঘনায় সসীমে,
জলের শব্দ শুধু জলেই ডুবে মরে
প্রাণ তৃষ্ণায় ছটফট ,জল নাহি অন্তরে ।

কে তুমি বর্ষা আনো চোখর তারায়
মনের গহনে আগুন জ্বালো ছায়ায়,
বন্ধ কপাট খুলে উড়ে যায় কষ্টগুলো
জেগে ওঠে নদীজলে হারানো স্বপ্নগুলো।

রবীন্দ্রনাথ জাগায় মনের গভীরে মন
স্বার্থের পরিক্রমায় নিঃস্বার্থের বৃন্দাবন।



লাইক করুন