বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

বেলকুচিতে বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ আহত ৪

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরবাইকের ধাক্কায় পথচারী আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি শেরনগর গ্রামের মৃত ওসমান গনির ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরবাইকের চালক এবং পিছনে বসে থাকা ২ জন সহ অটো ভ্যান গাড়ী চালক আহত হয়।

মোটরবাইকের চালক উপজেলার এনায়েতপুর হাট খোলা গ্রামের জেলহজের ছেলে জিসান (১৬), নুরুল ইসলামের ছেলে বাদল (১৪),  শ্যামলের ছেলে হাসান (১৫) ও অটো ভ্যান গাড়ী চালক বাবুল হোসেন (৪০)।

মঙ্গলবার রাত ৮ টার দিকে বেলকুচি পৌর কামারপাড়া এলাকায় পূর্বানী ফ্যাশন লিমিটেডের সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আব্দুল হামিদ শেরনগর- কামার পাড়া রোড দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলো সামনে থেকে দ্রুতগতির একটি সুজুকি জিক্সার মোটরবাইক এসে তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আহত হন। আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

নিহতের ছেলে জহুরুল ইসলাম জানায়, আমার বাবা রাত ৮ টার দিকে শেরনগর – কামারপাড়া রোড দিয়ে হেটে বাড়িতে আসার সময় সামনে থেকে জিসান নামের একজন মোটরবাইকের চালক বেপরোয়া গতিতে এসে আমার বাবার শরীরের উপর উঠিয়ে দেয়। সাথে সাথে রাস্তার উপর পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা না করার কারণে। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বাইকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।



লাইক করুন