শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

ধামরাইয়ে পিকআপ পড়লো পুকুরে,প্রাণ গেল চালকসহ দুইজনের আহত-০২

সাভার প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় পিকআপে থাকা আরও দুইজন আহত হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিন ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানাই, রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগীর খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিতে যায়। এসময় মুরগীর খাবার ডেলিভারি করে ফেরার পথে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটি পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে চালক সহ দুজনে মৃত্যু হয়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহত দুই জনের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।



লাইক করুন