সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

হেমন্তের শেষ চিঠি -ইয়াসির আরাফাত মিলন

হেমন্তের শেষ চিঠি

ইয়াসির আরাফাত মিলন

হলুদ খামে ভরা তোমার শেষ চিঠিটা
আজও আছে আমার ডায়েরীর ভাঁজে ।
আজ বহুদিনের অদর্শনে খুললাম চিঠিটা ,
হেমন্তের এক সকালে একটা হলুদ গাঁদা দিয়েছিলে ,
শিশির ভেজা ভালবাসায় প্রতিটি পাপড়ির সাথে মিশেছিলে ।
কথা দিয়েছিলে ফিরবে এক সোনালী সকালে
হেমন্তের কুয়াশার চাদর সরিয়ে ।
খোলা জানলায় চোখ রেখেছি দৌড়ে গেছি ব্যালকনিতে ,
রাত দিন এক করেছি কালের দরজায় বসে ।
অবচেতনে পেয়েছি একটু একটু করে হাল্কা শীতল স্পর্শ ,
শরীরে বয়ে গেছে সুখানুভূতির শিহরণ ।
সকালে শিশিরভেজা ঘাসে চলতে গিয়ে ,
যেন মনে হয়েছে সন্তর্পণে তুমিও পা মিলিয়েছ।
ঝরেপড়া শিউলি কুড়িয়েছিআঁচলে কতদিন ,
বোঁটার হলুদ রঙ মাখিয়ে দিচ্ছ চুপি চুপি ।
অন্তহীন প্রতীক্ষার শেষ কোথায় জানিনা ,
একদিন স্বপ্ন দিয়ে ক্যানভাসে এঁকেছিলে যে ছবি ,
সে ছবি এখনো হলুদ খামে বেঁচে থাকে প্রতীক্ষায় ।
স্মৃতির এ্যালবামে চোখ রেখে খুঁজি তোমায় ,
একবুক শূন্যতায় ভরা বাগান ,
অবসন্নতা আর বিষাদময় লাগে গোধূলিবেলায় ।
পরিযায়ী মন দিনের শেষ আলোয় নিজেকে খোঁজে ,
হেমন্তের ঝরাপাতার মতো ঝরে পরে কিছুক্ষণ ,
প্রতীক্ষার প্রহর গোনা হয় না শেষ ,
শিশির ভেজা কাজল চোখ খোঁজে তোমায় নির্নিমেষ ॥

 

কলমেঃ
ইয়াসির আরাফাত মিলন
সম্পাদক ও প্রকাশক
জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫



লাইক করুন