মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

মন জোছনায় থার্মোমিটার -শাহনাজ পারভীন মিতা

মন জোছনায় থার্মোমিটার

শাহনাজ পারভীন মিতা

কাল রাতে পূর্ণিমা চাঁদ হেসেছিলো
লুকোচুরি খেলেছিলো মেঘের কোলজুড়ে,
বেলকোনীতে দাঁড়িয়ে যখন দেখলাম
মনের ভেতর আলো! পেলাম না বহুদূরে ।

পূর্ণিমা চাঁদ তাহলে ছুঁয়ে যায় নি
ছুঁয়ে যায় নি মনের অতল তৃষ্ণা!
যে নদীজল চায় জড়াতে
নিজেকে চাঁদেরই অরূপ জ্যোৎস্না।

চেয়েছি ভেসে যাক মনের চরাচর
আলোর আলোয় দূর হোক অন্ধকার,
তুমি তো আসনি আঁধারে তৃষ্ণায়
ভালোবাসনি ,হারায়েছি চাঁদের জ্যোৎস্নায় ।

তখন আমার জ্বরের উত্তাপ
সমস্ত শরীরে আগুন জ্বলছে
চাঁদকে ডেকে মন জোছনা চাইছে
তোমাকেই খুঁজেছে জ্বর ,থার্মোমিটার!

থার্মোমিটারের পারদের ওঠা নামায়
পূর্ণিমা চাঁদের লুকোচুরি, ভবের মায়ায় ।



লাইক করুন