রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

আলমডাঙ্গার সড়ক দুর্ঘটনায়  আনোয়ারা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টক রিপোর্টারঃ আলমডাঙ্গার স্টেশন রোডের অদূরে গোডউনের নিটক কাভার্ড ভ্যানের নীচে পড়ে আনোয়ারা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ১ টার দিকে এ ঘটনা ঘটে।মৃত আনোয়ারা খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার ড়ুমরিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের নাসির উদ্দিন তার স্ত্রী আনোয়ারা খাতুনকে সাথে নিয়ে চিকিৎসার জন্য সকালের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুতাইল গ্রামের এক কবিরাজের বাড়িতে যান। সেখানে কবিরাজ দেখিয়ে দুপুরের দিকে একটি পাখি ভ্যানে আলমডাঙ্গার রেল স্টেশনের কাছে আসে।

প্রত্যক্ষদর্শি সুত্রে  জানা যায়,স্টেশনের পাশ দিয়ে আনুয়ারা খাতুন পাখিভ্যানে যাচ্ছিলেন। পথিমধ্যে গোডাউনের নিকট পৌছালে পাশ দিয়ে একটি কাভার্ড ভ্যান এসে পড়লে পাখিভ্যান চালক স্টেশনের ঢালের উপর তুলে দেয়। এ সময় পাখিভ্যান থেকে আনোয়ারা খাতুন ছিটকে কাভার্ড ভ্যানের চাকার নীচে পড়েন। স্থানীয় লোকজন আহত নারীকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে কাভার্ড ভ্যানটি স্থানীয়রা আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে থানা পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম জানান,স্টেশনের নিকট কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহায়তায় আমরা কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। পরবর্ত্তী আইনানুগ ব্যবন্থা গ্রহণ করা হবে। লাশের সুরাতহাল রিপোর্ট সম্পন্ন করে মর্গে পাঠানো হবে।



লাইক করুন