শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সহকারী শিক্ষিকার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের আনসার মোড়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকের ধাক্কায় বদলিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা খাতুন (৩৫) নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। আনসার মোড়ে পৌঁছানোর পর মাটি বহনকারী একটি দ্রুতগতির ট্রাক তার যাতায়াতের ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি পাঁচিলগাতী গ্রামে।
দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছালে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন। বিদ্যালয়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় এবং নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়।
ঘটনার বিষয়ে শাহজাদপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



লাইক করুন