শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—যশোরের মনিরামপুর উপজেলার চালতি বাড়ি এলাকার বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), মেয়ে বিউটি বেগম (৩০) ও নিকট আত্মীয় একই উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর-যশোর থেকে ঢাকাগামী রোগী ও চালকসহ পাঁচজন নিয়ে অ্যাম্বুলেন্সে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নারীসহ ৩ জন প্রাণ হারান। এ সময় গুরুতর আহত হয়েছেন চালক কৃষ্ণ (৩০) ও রোগীর সঙ্গে এক নারী রোকাইয়া বেগম (৪০)। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে।

গুরুতর আহত রোকাইয়া বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে তদন্তকারী পুলিশ অফিসার (এসআই) সোহেল রানা বলেন, সম্ভবত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পালিয়েছে।,



লাইক করুন