বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

মধ্যপ্রাচ্য সংঘাতে এলএনজি ট্যাংকার ভাড়া একদিনে ৪০% ঊর্ধ্বগতি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে সংঘাত বিস্তৃত হওয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন খাতে অস্থিরতা দেখা দিয়েছে। ট্যাংকার চলাচলে বিঘ্ন ঘটায় সোমবার একদিনেই এলএনজি জাহাজের দৈনিক ভাড়া ৪০ শতাংশের বেশি বেড়েছে।

এলএনজি শিপিংয়ের মূল্য নির্ধারণী সংস্থা Spark Commodities জানিয়েছে, আটলান্টিক রুটে এলএনজি ট্যাংকারের দৈনিক ভাড়া সোমবার দাঁড়িয়েছে ৬১ হাজার ৫০০ ডলারে। আগের দিনের তুলনায় এটি ৪৩ শতাংশ বা ১৮ হাজার ৭৫০ ডলার বেশি। একই দিনে প্যাসিফিক রুটেও ভাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেখানে দৈনিক ভাড়া পৌঁছেছে ৪১ হাজার ডলারে, যা আগের দিনের তুলনায় ৪৫ শতাংশ বা ১২ হাজার ৭৫০ ডলার বেশি।

বাজারসংশ্লিষ্টরা জানান, সংঘাত বিস্তৃত হওয়ার ঝুঁকি বাড়লে বীমা খরচ ও নিরাপত্তা ব্যয় দ্রুত বৃদ্ধি পায়। পাশাপাশি জাহাজকে অপেক্ষা করতে বা বিকল্প পথে চলতে হলে সময় ও জ্বালানি ব্যয়ও বাড়ে। ফলে জাহাজমালিকরা তাৎক্ষণিকভাবে ভাড়া সমন্বয় করেন, যার প্রভাব শেষ পর্যন্ত আমদানিকারক ও ক্রেতাদের ওপর পড়ে।

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল দীর্ঘসময় বাধাগ্রস্ত হলে এলএনজি সরবরাহ সূচি বিঘ্নিত হতে পারে এবং স্পট মার্কেটে দামের ওপর চাপ বাড়তে পারে। সংঘাত দীর্ঘায়িত হলে শিপিং ব্যয়, বীমা প্রিমিয়াম ও জ্বালানির দামের ঊর্ধ্বগতি একসঙ্গে বৈশ্বিক মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াতে পারে।

এদিকে ইরানি হামলার মধ্যে গত সোমবার এলএনজি উৎপাদন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় কাতারের রাষ্ট্রায়ত্ত সংস্থা QatarEnergy। বাংলাদেশে গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি যুক্ত হয়। দেশে আমদানিকৃত এলএনজির প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে এই সংস্থাটি। জ্বালানিখাত সংশ্লিষ্টদের মতে, দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যাহত হলে দেশের গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে।



লাইক করুন