রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

নিথুয়া পাথারে মুক্তির ডাক

শাহনাজ পারভীন মিতা

সমুদ্র অতলে মনের গহীনে মুক্তির ডাক
বিস্মিত গাঙচিল শুধুই নিশ্চুপ নির্বাক,
গভীর নিঃশ্বাস নিভৃতে মনের দুয়ারে
চোখের তারায় অথই নিথুয়া পাথারে।

 

কত স্বপ্ন উড়ে উড়ে চলে অচেনা বন্দরে
জোয়ারের জলে উত্তাল গহন অন্তরে,
নিভৃতে কবিতায় অবিরাম ছন্দ দোলায়
সমুদ্র অতলে মন কোথায় বলো হারায়!

 

কে তুমি চুপি চুপি আমায় শুধু ডাকো
সমুদ্রজলে রুমঝুম ঢেউয়ে ছবি আঁকো,
কত সুর ভাসে সময়ের বর্ণীল আবিরে
আমি ডুবে যাই ঢেউয়ের অতল গভীরে ।

 

জীবন সমুদ্রে দোলে সুখ অসুখের নদী
সময় বয়ে চলে সময়ের তিমিরে নিরবধি।



লাইক করুন