রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

অদৃশ্য ভালোবাসা

স্টুডেন্ট লাইফে যখন বাড়িতে থাকতাম তখন শীতের শুরুতেই টমেটো গাছের চারা, মরিচ গাছের চারা, বেগুন গাছের চারা রোপন করেছি।

গোধূলি লগ্নে যখন চারা গাছে পানি দিতে গিয়েছি দেখি চারা গাছগুলোতে কোন সতেজতা নাই । ঘাড় হেলে পরেছে। অর্থাৎ মাথা আকাশ পানে নয় মাটির দিকে নুয়ে পড়েছে।

বিকেলে চারা গাছগুলোতে পানি ঢেলে দিয়ে চলে এসে পরের দিন সকালে দেখতে পাই চারা গুলোতে কি সুন্দর সতেজতা। চঞ্চল শিশুর মতো হাসিখুশি ভাব।

বিকালে পানি পেয়েছে এবং রাতে কুয়াশার আলিঙ্গনে চারাগুলো জীবনে সতেজতা ফিরে পেয়েছে।

মানুষের জীবনও ঠিক একই রকম ভালোলাগার , ভালোবাসার অত্যন্ত কাছের আপন জনের মায়া-মমতা ভালোবাসা পেলে মানুষগুলো ঠিক একইভাবে সতেজ হয়ে ওঠে।

ধরা যায়না , ছোঁয়া যায়না, পরিমাপ করা যায় না এই অদৃশ্য ভালোবাসার কি অপূর্ব এক শক্তি , যা হাজার হাজার মাইল দূর থেকেও এই শক্তির আলিঙ্গনে মানুষের জীবন পরিবর্তন হয়ে থাকে।

পৃথিবীতে ভালোবাসা দিয়ে যা অর্জন করা যায়, তাহা আর অন্য কিছু দিয়ে অর্জন করা যায় না।

কলমেঃ
মাহাব্বুর রহমান কাজল
অফিসার ইনচার্জ 
বাংলাদেশ পুলিশ



লাইক করুন