রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

প্রথম প্রেম

প্রথম প্রেম

– শাহনাজ পারভীন মিতা

প্রথম কখন তোমার প্রেমে পড়েছিলাম
মনে নেই মনে নেই ,
হয়ত যখন মা ডাকা শিখেছিলাম
বাবার হাতে প্রথম বর্ণ পরিচয়।

তারপর অক্ষর থেকে শব্দ ,
শব্দ থেকে একটি পূর্ণাঙ্গ বাক্য,
আমি তোমাকে ভালোবাসি !
মনে মনে আওড়ানো কোনো নবীন কিশোরকে
যে এসেছিলো চুপি চুপি,
সেই নব প্রভাতে কিশোরীর অবুঝ মনে।

জীবনে প্রেম ছিলো বলেই তুমি এসেছিলে
তুমি এসেছিলে জীবনানন্দের নাটোরের বনলতা সেনের সেই পাখির নীড়ের মত অবাক চোখে!
নহন্যতের অমিত সাহসী নারী অমৃতার মাঝে,
রবীন্দ্রনাথের শেষের কবিতার প্রতিটি স্তবকে
নজরুলের বিদ্রোহী কবিতায় উদ্যম সাহস সাম্যে।

প্রিয় থেকে প্রিয়তম শৈশব কৈশোর যৌবনে
আঁধারের বুকে নিজের হৃদয়নিংড়ানো কথামালা ,
মলাটে আবদ্ধ প্রেম , দেশ ,কাল ,সমাজ
অসংখ্য পাঠকের কাছে পৌছে দেয়া
তোমারই মাঝে ,হে নিরুপম প্রেম আমার!

কি নাম দিই তোমায়
বই না রক্তকলম !যেখানে গাঁথা
আঁধারের বুকে জীবন আলোকরেখা ।



লাইক করুন