শৈশবে যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে আজ পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো আমার সৌন্দর্য্য সৌন্দর্য্য কে অভিশাপ বলছি এই জন্য যে এই সুন্দর দেখতে মানুষগুলোকে সমাজের ও পরিবারের লোকগুলো অন্য দৃষ্টিতে দেখে | তাকে সকল কাজে সীমা পরিসীমা নির্ধারণ করে দেওয়া হয় | তোমার এইটা করা যাবে না তুমি কোথায় যেতে পারবে না তোমার কোন বন্ধু থাকা যাবে না, তুমি চাইলে কোথাও ঘুরতে যেতে পারবে না | এক কথায় তুমি মুক্ত পাখির মতো উড়তে পারবে না কারন তুমি সুন্দর |
অপর দিকে একজন সুন্দর দেখতে মেয়েটা যখন সমাজ ও পরিবারের কথা চিন্তা করে এই সব মেনে চলার চেষ্টা করে তখন কিছু মানুষ বলতে শুরু করে মেয়েটা অনেক অহংকারী কারো সাথে মিশে না | আবার যখন চকরি করতে যাবেন তখন আপনার যোগ্যতা থাকার পর এক শ্রেণীর মানুষ বলবে নিজের রূপ দেখায়ে পদোন্নতি নিছে | মনে হয় আমার জীবনের সকল দোষ বা অপরাধ হলো আমার সৌন্দর্য্য |

কেউ এইটা চিন্তা করে না আমিও একজন মানুষ আমার ও একটা সুন্দর মন আছে | আমিও একজন স্বভাবিক মানুষের মতো বাঁচতে চাই ….
কলমেঃ
জেবিন সুলতানা কান্তা,
নির্বাহী সম্পাদক
জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা-১২০৫