রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

পিঞ্জিরা-তে পুষি পাখি

পিঞ্জিরা-তে পুষি পাখি

– মোঃ লাবলু হোসেন

মন দিয়েছি প্রাণ পাখিরে
দিলাম ভালোবাসা,
কত আশায় বাঁধলাম বাসা
হইলো সর্বনাশা।।

ময়না পাখি পুষে ছিলাম
দেহ মনটা সবই দিলাম।।
পিঞ্জিরা তে পুষি পাখি
আদর সোহাগ দিয়ে রাখি
ভালোবাসা মাখি #

তার সাথে মোর এতো রে ভাব
ছিলনা না-রে ভাবের অভাব ।।
পাখিটার মন পাইলাম না-রে
কেমনে ভালো থাকি।
পিঞ্জিরা তে পুষি পাখি
আদর সোহাগ দিয়ে রাখি
ভালোবাসা মাখি #

উইড়া গেছে ময়না পাখি
আমারে সে দিয়া ফাঁকি।।
হইলো না-রে আপন আমার
ঝারাই গেলো আঁখি।
পিঞ্জিরা তে পুষি পাখি
আদর সোহাগ দিয়ে রাখি
ভালোবাসা মাখি #

যে ছিলো মোর মরা বাঁচা
সেই ছাড়িলো সোনার খাঁচা।।
এতো দুঃখ কোথায় রাখি
সোনার ময়না পাখি।
পিঞ্জিরা তে পুষি পাখি
আদর সোহাগ দিয়ে রাখি
ভালোবাসা মাখি #

মোঃ লাবলু হোসেন লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা



লাইক করুন